জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে গিরিজা খাল পুনঃখননে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ

ছবি: প্রতিনিধি

দিনাজপুর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে খালটির স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে এনে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে বিজিবি দিনাজপুর সেক্টরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালিয়াডাঙ্গা এলাকার গৃহস্থালির বর্জ্য ও নোংরা পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম গিরিজা খাল। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটিতে বিপুল পরিমাণ পলি, কচুরিপানা, আগাছা ও আবর্জনা জমে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। 

এতে খালের বিস্তীর্ণ অংশ জঙ্গলে পরিণত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। পচনশীল বর্জ্যের দুর্গন্ধে আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং মশা, মাছি, সাপসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর উপদ্রব বেড়ে যায়।

এ অবস্থায় খালসংলগ্ন এলাকায় বসবাসরত বিজিবি সদস্য ও তাদের পরিবার, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া খালটির পাশে অবস্থিত শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল এবং কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নিতে হচ্ছে, যা তাদের স্বাভাবিক শিক্ষা ও সুস্থ বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে গত ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খাল পরিষ্কার, কচুরিপানা ও আগাছা অপসারণ এবং আবর্জনা সরানোর কাজ পরিচালনা করা হয়। পরে ২৭ জুলাই থেকে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের একটি এক্সকাভেটর মেশিনের সহায়তায় খালটির ড্রেজিং (পুনঃখনন) ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, গিরিজা খালের পরিষ্কার ও পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং মশা, মাছি, সাপসহ ক্ষতিকর প্রাণীর উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, বিজিবি সদস্য ও তাদের পরিবার এবং স্থানীয় জনগণ স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ভোগান্তি থেকে মুক্তি পাবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে গিরিজা খাল পুনঃখননে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত