ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট নিরলসভাবে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির গুদামের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে গুদাম কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্মকর্তা-কর্মচারীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর অভিযান শুরু করে।
প্রথমে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জিরাবো থেকে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে। পরিস্থিতির প্রয়োজন হলে আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন