জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘অলআউট অভিযান’, নারীসহ গ্রেপ্তার ১৫

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে নারীসহ ১৫জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মাদক বিক্রির ১৬ হাজার ৫২০ টাকা নগদ জব্দ করেছে পুলিশ।

আরএমপির মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা, মতিহার, বোয়ালিয়া, কাটাখালী ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২ থেকে ৪ আগস্ট এসব মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-মুখপাত্র এবং মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: গাজিউর রহমান, পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, ৪ আগস্ট মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে বুলবুলি বেগম (৩৫) ও কমেলা বেগম (৩২) নামে দুই নারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে যথাক্রমে ৬০ গ্রাম ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কমেলার কাছ থেকে মাদক বিক্রির ৭০০ টাকা জব্দ করা হয়।

একই দিন পবা থানা পুলিশের পৃথক অভিযানে ভবানীপুর এলাকায় মিরাজ আলী (৩৪) ও বসন্তপুর এলাকায় শাহিন আলী (৪০) গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে যথাক্রমে ১৩ পিস ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৮২০ টাকা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়।

এদিন ভোরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের টুলটুলিপাড়া অভিযানে মো. ইসমাইল হোসেন (৩১) ও মো. ইসমাইল হোসেন ছোটন (২৮) নামে আরও দুজন গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আগের দিন ৩ আগস্ট মতিহার থানা পুলিশের অভিযানে তরিকুল ইসলাম তরিক (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ৩ আগস্ট মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) ও নার্গিস (৫০)-কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে যথাক্রমে ৩৯ পিস ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নার্গিসের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার টাকা জব্দ করা হয়।

একই দিন রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজিদ (৩৩) ও রোজিনা (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। সাজিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রোজিনা সাজিদের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃত সাজিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এদিকে বোয়ালিয়া থানার জোতমহেষ পাঠানপাড়া এলাকায় অভিযান চালানোর সময় রজনী খাতুন (৩১) নামে এক নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ি থেকে ২০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অন্যদিকে ২ আগস্ট কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাপন কর্মকার (৩৫) ও মুরাদ হাসান (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। পাপনের কাছ থেকে ২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে মুরাদ দীর্ঘদিন ধরে পাপনের সহযোগী হিসেবে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এছাড়া ৩ আগস্ট রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল বারী (২৩)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘অলআউট অভিযান’, নারীসহ গ্রেপ্তার ১৫

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত