জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন



রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল প্রমুখ। 

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী ও তার তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল প্রমুখ। 

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী ও তার তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।



Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত