পটুয়াখালীর দশমিনায় এইচএসসি পরীক্ষায় এক পরিক্ষার্থীর এমসিকিউ উত্তরপত্র পূরণের অভিযোগে কেন্দ্রের হল সুপার ও ডা. ডলি আকবর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি গত ২ আগস্ট জারি করা হয়। দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১ আগস্ট অনুষ্ঠিত এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, কেন্দ্রের হল সুপারের দায়িত্বে থাকা মো. মহিউদ্দিন শিক্ষক কক্ষে বসে মোবাইল ফোন দেখে এক পরিক্ষার্থীর এমসিকিউ উত্তরপত্র পূরণ করছেন। অভিযোগ রয়েছে, ওই পরিক্ষার্থী তার মামাতো ভাই মোর্শেদ জিহাদ (রোল-৪০৭২২৬)।
জানা যায়, অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগের প্রেক্ষিতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার গত ১ আগস্ট তারিখে অভিযুক্ত হল সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত সুপারিশ পাঠান।
ওই সুপারিশের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড গত ২ আগস্ট একটি লিখিত নোটিশের মাধ্যমে ওই শিক্ষককে আগামী ৬ আগস্ট বোর্ড কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি বছরই এই প্রথম ডা. ডলি আকবর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষায় কেন্দ্র হিসেবে অনুমোদন পায়। কিন্তু কলেজ ক্যাম্পাসটিতে পর্যাপ্ত কক্ষ সংকট থাকায় মাত্র দুটি কক্ষে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়। তাই ওই কেন্দ্রের উপকেন্দ্র হিসেবে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১১ টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, কৃষ শিক্ষা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা শেষে উত্তরপত্র প্যাকিংয়ের জন্য পোস্ট অফিসের অদূরেই উপকেন্দ্র দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নেয়া হয়।
সেখানে অভিযুক্ত ওই হল সুপার তার আপন মামাতো ভাইয়ের উত্তরপত্র পৃথক করে নিজের কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখে উত্তর পূরণ করেন। এ সময়ে সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষক বিষয়টি কেন্দ্র সচিবকে জানালেও তিনি তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত হল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তার লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন