জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায়  উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়  বক্তব্য দেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুণ্ডু এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান,পত্নীতলা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাস্সেল হক, ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা ও মাসুমুল হক সিয়াম, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও দেশ গঠনে তাঁদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। এ সময়  জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত