‘জুলাই চেতনায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই আন্দোলন অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা জুলাই আন্দোলনে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
একই সঙ্গে শহিদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আন্দোলনে সাহসিকতা, ত্যাগ ও দৃঢ়তার সঙ্গে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের প্রতিও সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এর আগে দিবসের কর্মসূচির অংশ হিসেবে নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন