৫ই আগস্ট,ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। বৈষম্যহীন, গণতান্ত্রিক এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ে ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার তরুণ। বুকের তাজা রক্ত এবং প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছিল বাংলার পুনঃ স্বাধীনতা। ছাত্র-জনতার অবিস্মরণীয় ঐক্য সেদিন পতন ঘটিয়েছিল এক স্বৈরাচারী শক্তির।
সেই আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জুলাই গণ-অভ্যুত্থানের এই ঐতিহাসিক দুই বছর পূর্তির দিনে সারা বাংলাদেশের ন্যায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতেও ১১ দলীয় ঐক্য উপজেলা শাখার উদ্যোগে ৫ই আগস্ট বুধবার বিকেলে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে বাদ আছর পৌর শহরের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গন হতে প্লে কার্ড ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান সহকারে এক বর্ণাঢ্য গণমিছিল রাখি হোটেল মোড়, স্টেশন রোড, ও পাঁচমাথা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাখা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে শহরের তিনমাথা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, ১১ দলীয় ঐক্য উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ সুজাউন করিম।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের এমপি ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আবু রায়হান,পৌর জামায়াতের আমির মাওঃ আবুল বাশার,সাবেক ছাত্র শিবিরনেতা জাহিদুর রহমান অশ্রু,উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওঃ মোঃ সামছুল আলম ও ছাত্রশিবির পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
বক্তারা অবিলম্বে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং অবিলম্বে খুনিদের বিচারের জোর দাবি জানান। নইলে অবিলম্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ব্যক্ত করেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন