জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নজরুল বর্ষে তালোড়ায় সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতা

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও সংগীত প্রতিযোগিতা।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ্‌রুখ খান। তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম টুটুল-এর সভাপতিত্বে এবং কবিতা সংসদের সাধারণ সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন-এর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উপদেষ্টা ও সাবেক মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন:মোহাম্মদ গোলাম ফারুক 

 সভাপতি, দুপচাঁচিয়া প্রেসক্লাব, মোঃ হাসিনুর রহমান দিপু, সভাপতি, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি

​মোঃ মোমিন খান, সদস্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটি, সুব্রত কুমার ঘোষ উপদেষ্টা,নাগর আর্ট অ্যান্ড সংস্কৃতি বিদ্যালয় ​সামগ্রিক অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন ও সার্বিক সহযোগিতা করেন মোঃ আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, মোঃ হারুন ও দিনেশ চন্দ্র শীল।  

​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক ও মেধাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। দিনশেষে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নজরুল বর্ষে তালোড়ায় সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত