বয়স মাত্র ১২ বছর। এই বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা, স্কুলের ব্যাগ। বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা আর পড়াশোনায় কাটার কথা শৈশব। কিন্তু দারিদ্র্য আর পারিবারিক নানা সংকটে সজিব বাবুর শৈশব যেন থমকে গেছে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বালিকাপাড়ার আইয়ুব আলীর ছেলে সজিব বাবু। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর জীবিকার তাগিদে তাকে হোটেলে কাজ নিতে হয়েছে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হোটেলে কাজ করে যে সামান্য টাকা পান, তা দিয়েই চলছে তার জীবন।
সজিবের বাবা মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। বাবার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক মাস আগে তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন। পরিবারের বড় ছেলেটিও মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে। এরপর জীবিকার তাগিদে তাকেও হোটেলে কাজে নামতে হয়েছে।
সজিবের ভাষ্য, “খুব ইচ্ছে হয় আবার স্কুলে যেতে। পড়ালেখা করে অনেক বড় হতে চাই। কিন্তু কী করব? পেটের দায়ে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হোটেলে কাজ করতে হয়।”
শুধু নিজের নয়, বড় ভাইয়ের কষ্টও তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। অর্থের অভাবে বড় ভাইয়ের পায়ে হওয়া ঘায়ের চিকিৎসাও ঠিকমতো করানো সম্ভব হচ্ছে না। বাবাও দুই ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে চলে যান বলে জানায় সজিব।
কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সজিবের কণ্ঠ। মায়ায় জড়ানো মুখে ফুটে ওঠে হারিয়ে যাওয়া শৈশবের ছাপ। তার চোখে এখনও স্বপ্ন—আবার স্কুলে ফিরবে, পড়াশোনা করবে, একদিন জীবনে বড় কিছু করবে।
সজিবের মতো অসংখ্য শিশুর জীবন দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে ছিটকে পড়ছে। অথচ একটু সহযোগিতা, পরিবারের নিরাপত্তা ও সুন্দর একটি পরিবেশ পেলে হয়তো এই শিশুটিও ফিরে পেতে পারে তার হারিয়ে যাওয়া শৈশব।
সজিব ও তার বড় ভাইয়ের আবার স্কুলে ফেরার সুযোগ হবে কি? সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় কি বদলে যাবে তাদের কষ্টের জীবন?—এই প্রশ্নই এখন সামনে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন