জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামস্থ একটি বাঁশবাগান (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১.৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল। ০৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে। ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। 

​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।​

অভিযানকালে বিজিবি দল শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ​

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামস্থ একটি বাঁশবাগান (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১.৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল। ০৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে। ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। 

​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।​

অভিযানকালে বিজিবি দল শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত