জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় বিএনপি ও যুবদল নেতাকে কাফনের কাপড়-গুলি পাঠিয়ে হুমকি

ছবি: প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির নেতা ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী হাজী ইসমাইল হোসেন মোল্লা এবং তার জামাতা ঢাকা জেলা যুবদল নেতা আতিকুর রহমান উজ্জ্বলকে কাফনের কাপড়, গোলাপজল ও পিস্তলের গুলি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় হাজী ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বাড়ির একটি কক্ষের দরজার সামনে একটি থলে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে থলেটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, এক বোতল গোলাপজল, একটি পিস্তলের গুলি ও হুমকিমূলক একটি চিঠি পাওয়া যায় বলে অভিযোগ করেন তারা।

হাজী ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছেন। তার দাবি, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে ভয়ভীতি দেখাতে এ ধরনের হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।

হাজী ইসমাইল হোসেন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। আমাকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা এবং পরিবারকে মানসিকভাবে চাপে রাখার উদ্দেশ্যেই এ হুমকি দেওয়া হয়েছে বলে আমার ধারণা। ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির চিঠির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে হুমকির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় বিএনপি ও যুবদল নেতাকে কাফনের কাপড়-গুলি পাঠিয়ে হুমকি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত