জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘি থানার পুলিশ কনস্টেবলকে রাজকীয় দিয়ায় সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম খন্দকারের চাকুরীতে অবসর জনিত কারনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার (৮ আগষ্ট) দুপুরে আদমদীঘি থানা থেকে পুলিশের সরকারী পিকআপ গাড়ী সজ্জিত করে তাকে ওই গাড়ীতে বসিয়ে থানা হতে তার নিজ বাড়ি দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামে পৌঁছে দেয়া হয়েছে। এর আগে তাকে থানা চত্বরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন। 

আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুর রহমান, এএসআই হাবিবুর রহমান হাবিব, কনস্টেবল আনোয়ার হোসেন ও বিদায়ী কনস্টেবল রফিকুল ইসলাম খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী কনস্টেবল রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদাণ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

জানা যায়,  বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার  উনাহাত সিংড়া গ্রামের মৃত মোশাররফ হোসেন খন্দকারের ছেলে কনস্টেবল রফিকুল ইসলাম খন্দকার ১৯৮৮ সালে পুলিশের কনেষ্টবল হিসাবে চাকুরীতে যোগদান করেন। 

এরপর টাঙ্গাইল মহেরা ও রাজশাহির সারদা পুলিশ টেনিং শেষ করে ঢাকা ডিএমপিতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৯ বছর থানাসহ বিভিন্ন পুলিশ ক্যাম্পে সুনামের সাথে চাকুরী করার পর ১ বছর পূর্বে তিনি আদমদীঘি থানায় যোগদান করেন। 

এখানেও সুনামের সাথে কর্তব্য পালন শেষে ২০২৬ সালের ১ আগষ্ট তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন।  শনিবার তাকে আদমদীঘি থানায় অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়ার পর গাড়ীতে করে রাজকীয় বিদায় দেয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘি থানার পুলিশ কনস্টেবলকে রাজকীয় দিয়ায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত