কারবালার মহান শহীদদের স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের পবিত্র আরবাঈন (চল্লিশা) উপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে শোক অনুষ্ঠান ও শোক মিছিল। কালো পোশাকে বুক চাপড়ে শোক প্রকাশের মধ্য দিয়ে ইমাম হোসাইন (রা.) ও কারবালার শহীদদের স্মরণ করেন শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষরা।
শনিবার (৮ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের মিশন রোডস্থ ইমামবাড়ীতে শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সেখান থেকে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি সার্কিট হাউস রোড, বড় ময়দান, জেলা প্রশাসকের কার্যালয় সড়ক, পৌরসভা, রেলস্টেশন ও ষষ্ঠীতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়।
শোক মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী। এতে ঢাকা থেকে আগত মাওলানা আফতাব হোসেন নাগবি, শরীয়তপুরের মাওলানা পিয়াল হাসান, বগুড়ার মাওলানা মোজাফফর হোসেন, ঘোড়াঘাটের মাওলানা মাজেদুল ইসলাম, সৈয়দপুরের মেহেদী হাসান, খুলনার মাওলানা মজিবুর রহমান ও চট্টগ্রামের মাওলানা মহসিন আলীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের অনেককেই কালো পোশাকে দেখা যায়। তারা নির্দিষ্ট ছন্দে বুক চাপড়ে কারবালার শহীদদের স্মরণে শোক প্রকাশ করেন। এ সময় কারবালার আত্মত্যাগ ও শোকের আবহে মিছিলটি পরিণত হয় স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের এক কর্মসূচিতে।
তবে শিয়া সম্প্রদায়ের এ কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে দিনাজপুর শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠান ও শোক মিছিল বন্ধের দাবিতে শুক্রবার ‘তৌহিদি জনতা’ নামে একটি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিয়া সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে হুমকির অভিযোগও ওঠে।
এমন বিরোধিতা ও উত্তেজনার মধ্যেই শনিবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শোক অনুষ্ঠান ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে ছিল।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন