আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে।দেশের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। জনগণের রক্ষা, জবাবদিহিতা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য বা স্বজনপ্রীতি করা হবে না। সরকারের বরাদ্দ যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
রোববার (৯ আগস্ট) ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এসব কথা বলেছেন।
এমপি বলেন, আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সাহসিকতার সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাদের সন্তানরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও বৃত্তির সুযোগও অব্যাহত রয়েছে।আগামী দিনে সরকারি বরাদ্দ বৃদ্ধি করে তাদের জীবনমান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
নিয়ামতপুর উপজেলা আদিবাসী শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সুবোলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগমসহ আদিবাসী সংগঠনের বিভিন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন