জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের  আমদানি-রপ্তানির প্রধান সড়ক ফোরলেন কাজে উদ্ভোধন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। 

রোববার বিকেল ৪ টায় চারমাথা মোড়ে ফলক উন্মেচনের মাধ্যমে তিনি এ কাজের উদ্ভোধন করেন। 

এসময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান,  ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।

 উদ্ভোধন অনুষ্টনে মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট ও চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল। সেই সাথে এর প্রভাব বন্দরের ব্যাবসা বাণিজ্যে পড়েছে। 

এই অংশে ফোলেনে উন্নীত করা  ব্যাবসায়ী ও স্থানীয়দের দীর্ঘ দিনের চাওয়া ছিল । কাঙ্খিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার লোকের জীবন মানের ব্যাপক উন্নয়ন হবে।  

দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ সমকালকে জানান, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নাং গেট ও হিলি চারমাথা থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্ভোধণ করা হয়েছে। আর এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে। ৫০ কোটি টাকা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের  আমদানি-রপ্তানির প্রধান সড়ক ফোরলেন কাজে উদ্ভোধন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। 

রোববার বিকেল ৪ টায় চারমাথা মোড়ে ফলক উন্মেচনের মাধ্যমে তিনি এ কাজের উদ্ভোধন করেন। 

এসময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান,  ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।

 উদ্ভোধন অনুষ্টনে মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট ও চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল। সেই সাথে এর প্রভাব বন্দরের ব্যাবসা বাণিজ্যে পড়েছে। 

এই অংশে ফোলেনে উন্নীত করা  ব্যাবসায়ী ও স্থানীয়দের দীর্ঘ দিনের চাওয়া ছিল । কাঙ্খিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার লোকের জীবন মানের ব্যাপক উন্নয়ন হবে।  

দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ সমকালকে জানান, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নাং গেট ও হিলি চারমাথা থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্ভোধণ করা হয়েছে। আর এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে। ৫০ কোটি টাকা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত