জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক-কর্মচারীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
রোববার বিকেলে আয়োজিত এ খেলায় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়, গোপীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি ৩-৩ গোলে ড্র হয়।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম কায়কোবাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খেলাটি উপভোগ করেন।
আয়োজকেরা জানান, শিক্ষক-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন