দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় ১৬০ জন শিক্ষার্থী অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানে পাশের হার দাঁড়িয়েছে ৯৮.৭৫%। অকৃতকার্য হয়েছে মাত্র ০২ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলের চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি সাফল্য এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। বিজ্ঞান বিভাগের মোট ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন জিপিএ-৫ (A+), ৬১ জন A, ৪ জন A- এবং ১ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে অকৃতকার্য হয়েছে ১ জন।
মানবিক বিভাগ থেকে মোট ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এছাড়া A গ্রেড ২০ জন, A- গ্রেড ৯ জন, B গ্রেড ২ জন এবং C গ্রেড পেয়েছে ১ জন। এ বিভাগ থেকেও অকৃতকার্য হয়েছে ১ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে (পাশের হার ১০০%)। এর মধ্যে ১ জন জিপিএ-৫ (A+), ২ জন A, ১ জন A- এবং ১ জন B গ্রেড অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে ভবিষ্যতের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন