আজ ১০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মানুষের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সুন্দর ও আনন্দময় ক্রীড়া পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সকলের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা; জনাব এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা; জনাব মোঃ আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন