জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর বোর্ডে ১৮ বিদ্যালয়ের ফল শূন্য, সর্বোচ্চ পাঁচটি ঠাকুরগাঁওয়ে

ছবি: প্রতিনিধি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রংপুর বিভাগের ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। 

এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছে একজনও নয়। শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ পাঁচটি রয়েছে ঠাকুরগাঁও জেলায়।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ ফেল করা বিদ্যালয়গুলোর মধ্যে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে তাদের কেউই পাস করতে পারেনি।

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।

নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদেরও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। চারটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে বিদ্যালয়টির কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

অন্যদিকে, ঠাকুরগাঁও জেলায় শতভাগ অকৃতকার্য হয়েছে পাঁচটি বিদ্যালয়। এগুলোর মধ্যে সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসব বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৮১৪টি বিদ্যালয় থেকে ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৮ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। এছাড়া ২৪টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ১৮টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, যেসব বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফলাফল প্রকাশের পর শতভাগ অকৃতকার্য এসব বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতিসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুর বোর্ডে ১৮ বিদ্যালয়ের ফল শূন্য, সর্বোচ্চ পাঁচটি ঠাকুরগাঁওয়ে

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত