জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক

যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক
ছবি: প্রতিনিধি

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের এসআই বাবলা দাশ জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি।

পুলিশের দাবি, মামলার পর থেকে মুনসুর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এই সময় তিনি বিভিন্ন নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তার অবস্থান শনাক্তের পর রোববার রাতে ডিবি পুলিশের একটি দল মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর মুনসুর আলমকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের এসআই বাবলা দাশ জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি।

পুলিশের দাবি, মামলার পর থেকে মুনসুর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এই সময় তিনি বিভিন্ন নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তার অবস্থান শনাক্তের পর রোববার রাতে ডিবি পুলিশের একটি দল মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর মুনসুর আলমকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছে পুলিশ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত