জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে ফল বিপর্যয়,তিন প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর সবাই ফেল

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। অর্থাৎ তিন প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সোমবার প্রকাশিত দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর সবাই ফেল করেছে। অপরদিকে কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের একজনও পাস করতে পারেনি।

তিনটি প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের দাবি, গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকায় তাদের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাব পরীক্ষার ফলাফলে পড়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করা হবে। বিষয়টি পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধুনটে ফল বিপর্যয়,তিন প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর সবাই ফেল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। অর্থাৎ তিন প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সোমবার প্রকাশিত দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর সবাই ফেল করেছে। অপরদিকে কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের একজনও পাস করতে পারেনি।

তিনটি প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের দাবি, গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকায় তাদের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এর প্রভাব পরীক্ষার ফলাফলে পড়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করা হবে। বিষয়টি পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত