সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত দুই সন্তানের জন্য মায়ের আর্তনাদ।সন্তান বিদেশে গেলে মায়ের বুকটা যেমন গর্বে ভরে ওঠে, তেমনি প্রতিটি মুহূর্ত কাটে অজানা আশঙ্কায়। নওগাঁর আত্রাই উপজেলার ময়না খাতুনের সেই অপেক্ষা আজ চিরদিনের কান্নায় পরিণত হয়েছে।
ময়না খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বড় ছেলে গেছে ৭ বছর হলো, আর মেজো ছেলে গেছে ২ বছর।
কোনোদিন ছুটিতে আসেনি। ছেলে বলেছিল—‘মা, কষ্ট করে খেয়ে ঋণ শোধ করছি। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।’ আমার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার!”
ঘটনার দিন সকালেও মেজো ছেলে সুমন প্রামাণিকের সঙ্গে কথা হয়েছিল মায়ের। ছেলে বলেছিল, “ভালোই আছি মা, তুমি ভাত খাও, সুস্থ থাকো।” কিন্তু আগুন লাগার পর মায়ের কাছে আসে ছেলের শেষ ভয়েস মেসেজ—
“মা, দুটো কথা বলব মা… আমি আর কথা বলব না মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি…”
সেই শেষ কথাগুলোই এখন বারবার কাঁদিয়ে তুলছে ময়না খাতুনকে। দুই সন্তান মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিককে হারিয়ে বারবার বিলাপ করে তিনি বলেন—
“আমার দুই বাবাকে আমার বুকে এনে দাও বাবা। আমার বাবাদের দেখে আমি কলিজা শান্ত করব। বড় কষ্টের সন্তান আমার দুই ধনকে আমার বুকে এনে দাও বাবা রে…”
ছেলে মোহনের বিয়ের কথাও মনে পড়ছে মায়ের। মোহন বলেছিল, “এসে বিয়ে করব মা। মেয়ে দেখো, ১০টা দেখে একটা বিয়ে করব।” কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামে এখন মোহন ও সুমনদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয় দুই সন্তানকে হারিয়ে মায়ের বুকের এই কান্না যেন থামছেই না।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন