জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাংবাদিকের কোনো বন্ধু নেই—আছে শুধু সত্য আর শত্রুর দীর্ঘ তালিকা!

ছবি: প্রতিনিধি

সাংবাদিকতা কোনো বন্ধুত্ব রক্ষার পেশা নয়। এখানে সম্পর্কের চেয়ে সত্য বড়, 

পরিচয়ের চেয়ে দায়িত্ব বড়, আর ভয়-ভীতির চেয়ে কলমের শক্তি বড়।

কথিত আছে, উনিশ শতকের প্রখ্যাত সাংবাদিক কাঙাল হরিনাথ বলেছিলেন,সৎ সাংবাদিকের কোনো বন্ধু থাকতে নেই।

কথাটা আজও নির্মমভাবে সত্য।

যে মানুষটি আজ সাংবাদিকের পাশে দাঁড়িয়ে ছবি তোলে, কাল তার অনিয়মের খবর প্রকাশ হলেই সেই মানুষটিই হয়ে যেতে পারে সবচেয়ে বড় শত্রু। কারণ সাংবাদিকের কলম যখন সত্য লিখতে শুরু করে, তখন আত্মীয়তা, বন্ধুত্ব, ক্ষমতা কিংবা প্রভাব—কোনোটাই তার কাছে ঢাল হতে পারে না।

সাংবাদিক যদি বন্ধুত্বের কাছে সত্যকে বিক্রি করে, তাহলে সে আর সাংবাদিক থাকে না,সে হয়ে যায় কারও স্বার্থের মুখপাত্র।

দুর্নীতি দেখলে লিখতে হবে। অন্যায় দেখলে প্রশ্ন করতে হবে। ক্ষমতাবান হলে আরও বেশি প্রশ্ন করতে হবে। আর সেই প্রশ্নের কারণে যদি বন্ধুত্ব ভেঙে যায় যাক!

কারণ সত্য প্রকাশের পর যারা দূরে সরে যায়, তারা কখনোই সত্যিকারের বন্ধু ছিল না।

সাংবাদিকের পাশে ভিড় থাকে সংবাদ প্রকাশের আগে,

সত্য প্রকাশের পর সেই ভিড়টাই অনেক সময় শত্রুর মিছিলে পরিণত হয়।

তাই একজন সৎ সাংবাদিকের বন্ধু একজনই

সত্য।

আর শত্রু?

যতবার কলম সত্য লিখবে, ততবার নতুন শত্রু তৈরি হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সাংবাদিকের কোনো বন্ধু নেই—আছে শুধু সত্য আর শত্রুর দীর্ঘ তালিকা!

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাংবাদিকতা কোনো বন্ধুত্ব রক্ষার পেশা নয়। এখানে সম্পর্কের চেয়ে সত্য বড়, 

পরিচয়ের চেয়ে দায়িত্ব বড়, আর ভয়-ভীতির চেয়ে কলমের শক্তি বড়।

কথিত আছে, উনিশ শতকের প্রখ্যাত সাংবাদিক কাঙাল হরিনাথ বলেছিলেন,সৎ সাংবাদিকের কোনো বন্ধু থাকতে নেই।

কথাটা আজও নির্মমভাবে সত্য।

যে মানুষটি আজ সাংবাদিকের পাশে দাঁড়িয়ে ছবি তোলে, কাল তার অনিয়মের খবর প্রকাশ হলেই সেই মানুষটিই হয়ে যেতে পারে সবচেয়ে বড় শত্রু। কারণ সাংবাদিকের কলম যখন সত্য লিখতে শুরু করে, তখন আত্মীয়তা, বন্ধুত্ব, ক্ষমতা কিংবা প্রভাব—কোনোটাই তার কাছে ঢাল হতে পারে না।

সাংবাদিক যদি বন্ধুত্বের কাছে সত্যকে বিক্রি করে, তাহলে সে আর সাংবাদিক থাকে না,সে হয়ে যায় কারও স্বার্থের মুখপাত্র।

দুর্নীতি দেখলে লিখতে হবে। অন্যায় দেখলে প্রশ্ন করতে হবে। ক্ষমতাবান হলে আরও বেশি প্রশ্ন করতে হবে। আর সেই প্রশ্নের কারণে যদি বন্ধুত্ব ভেঙে যায় যাক!

কারণ সত্য প্রকাশের পর যারা দূরে সরে যায়, তারা কখনোই সত্যিকারের বন্ধু ছিল না।

সাংবাদিকের পাশে ভিড় থাকে সংবাদ প্রকাশের আগে,

সত্য প্রকাশের পর সেই ভিড়টাই অনেক সময় শত্রুর মিছিলে পরিণত হয়।

তাই একজন সৎ সাংবাদিকের বন্ধু একজনই

সত্য।

আর শত্রু?

যতবার কলম সত্য লিখবে, ততবার নতুন শত্রু তৈরি হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত