জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুর্গাপুরে রেকর্ড সাফল্য শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত খন্দকার সাখের আহমেদ

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা দুর্গাপুর থানায় অপরাধ দমন, দ্রুততম সময়ে চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন ও মাদক-চোরাচালান বিরোধী অভিযানে অনন্য ভূমিকা রেখে নেত্রকোনা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাখের আহমেদ। 

​নেত্রকোনা জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, পিপিএম (সেবা)-এর কাছ থেকে তিনি এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুর্গাপুর থানা পুলিশের কয়েকটি চৌকস অভিযানে একের পর এক বড় সফলতা আসে।

​স্বল্পতম সময়ে ডাকাত গ্রেফতার: ডাকাতির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে ৩ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ৭ ডাকাতের মধ্যে ৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গরু চুরি ও অন্যান্য মামলা: দুইটি গরু চুরির মামলায় চোরাই গরু উদ্ধারসহ আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

​মাদক ও চোরাচালান উদ্ধার: পৃথক অভিযানে ৭৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মদ জব্দ করা হয়।

​পুরষ্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় দুর্গাপুর থানার ওসি খন্দকার সাখের আহমেদ বলেন, "এই স্বীকৃতি শুধু আমার একার নয়, দুর্গাপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। আইনি সেবা জোরদার করা এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

​নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনায় দুর্গাপুর থানার এই অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে সন্তোষ দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে রেকর্ড সাফল্য শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত খন্দকার সাখের আহমেদ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনা দুর্গাপুর থানায় অপরাধ দমন, দ্রুততম সময়ে চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন ও মাদক-চোরাচালান বিরোধী অভিযানে অনন্য ভূমিকা রেখে নেত্রকোনা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাখের আহমেদ। 

​নেত্রকোনা জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, পিপিএম (সেবা)-এর কাছ থেকে তিনি এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুর্গাপুর থানা পুলিশের কয়েকটি চৌকস অভিযানে একের পর এক বড় সফলতা আসে।

​স্বল্পতম সময়ে ডাকাত গ্রেফতার: ডাকাতির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে ৩ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ৭ ডাকাতের মধ্যে ৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গরু চুরি ও অন্যান্য মামলা: দুইটি গরু চুরির মামলায় চোরাই গরু উদ্ধারসহ আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

​মাদক ও চোরাচালান উদ্ধার: পৃথক অভিযানে ৭৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মদ জব্দ করা হয়।

​পুরষ্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় দুর্গাপুর থানার ওসি খন্দকার সাখের আহমেদ বলেন, "এই স্বীকৃতি শুধু আমার একার নয়, দুর্গাপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। আইনি সেবা জোরদার করা এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

​নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনায় দুর্গাপুর থানার এই অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে সন্তোষ দেখা গেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত