জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিল ও লোডশেডিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে ভূতের মতো টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে ডিজিটাল প্রিপেইড মিটার অপসারণ এবং লাগামহীন বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার বাউরা বাজারে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে  এ মানববন্ধনের আয়োজন করেন বিক্ষুব্ধ স্থানীয় গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীবৃন্দ। ঘণ্টাভিত্তিক এই মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে পাটগ্রামে বিদ্যুৎ আসা-যাওয়ার কোনো নিয়ম নেই। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা পড়ালেখায় চরম বিঘ্ন ঘটছে, পাশাপাশি ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ।

প্রিপেইড মিটারের তীব্র বিরোধিতা করে আন্দোলনকারীরা বলেন, "এলাকায় এনফোর্সমেন্ট বা প্রিপেইড মিটার বসানোর পর থেকে ভুতুড়ে বিল কাটা হচ্ছে। মিটারে টাকা ভরলেই বিভিন্ন অজুহাতে দ্রুত টাকা শেষ হয়ে যায়। মূল রিচার্জের একটি বড় অংশই কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন অতিরিক্ত সার্ভিস চার্জের নামে, যা সাধারণ মানুষের জন্য চরম অন্যায়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা অতি দ্রুত প্রিপেইড মিটার পদ্ধতি বাতিল করে আগের এনালগ/ডিজিটাল মিটার পুনর্বহাল এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এবং প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের হয়রানি বন্ধ করা না হলে পাটগ্রাম বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর রূপরেখার আন্দোলন গড়ে তোলা হবে। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিল ও লোডশেডিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত