"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ডাঃ আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরার সভাপতিত্বে অদ্য ১২ আগস্ট সদর উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, এই পৃথিবী আমাদের জন্য এক পরীক্ষার ময়দান। মহান আল্লাহর হুকুম মানা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং ইসলামী নীতি-নৈতিকতা অনুসরণের মাধ্যমে দুর্নীতিকে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি সমাজকে ভিতর থেকে ক্ষয় করে দেয়। তাই শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সচেতনতা গড়ে তুলে ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এই মহৎ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এই জন্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব অর্ণব দত্ত, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা; জনাব মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন