জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে ট্যাপেন্টাডল-ফেন্সিডিল উদ্ধার

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে গোবিন্দপুর বিওপির একটি দল হরিপুর উপজেলার বুটডাঙ্গী এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রাত ১১টা ১০ মিনিটে কারিগাঁও বিওপির সদস্যরা একই উপজেলার কারিগাঁও এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব মাদক ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে ট্যাপেন্টাডল-ফেন্সিডিল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে গোবিন্দপুর বিওপির একটি দল হরিপুর উপজেলার বুটডাঙ্গী এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রাত ১১টা ১০ মিনিটে কারিগাঁও বিওপির সদস্যরা একই উপজেলার কারিগাঁও এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব মাদক ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত