ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় বিথি আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী মজনু (৩০)-এর বিরুদ্ধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মজনু পলাতক রয়েছেন বলে জানিয়েছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার রূপায়ণ আবাসন-১ নম্বর গেট সংলগ্ন মো. শাহিনের বাড়ি থেকে বিথির মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিথি ওই বাড়ির ম্যানেজার মো. বাদশার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের মা ছিলেন।
পরিবারের অভিযোগ, স্বামী মজনুর সঙ্গে বিথির প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হতো। বিশেষ করে মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বিথিকে গলা টিপে হত্যা করে মজনু পালিয়ে যেতে পারেন বলে দাবি পরিবারের।
নিহতের বাবা মো. বাদশা বলেন, তার মেয়ে বিথিকে স্বামী মজনু গলা টিপে হত্যা করেছে। সকালে ঘরের খাটের ওপর বিথির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিথির শিশু কন্যা তার মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার পেছনে কী ঘটেছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী মজনুকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন