জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে পুলিশের হাতে ট্যাবলেট শহিদুল গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলায়  ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধারসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

এর আগে বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ওই এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় শহিদুলের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্ত করে তোলার অভিযোগ রয়েছে। পাশাপাশি দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, শহিদুলকে গ্রেপ্তারে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও বিভিন্ন কৌশলে তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। এবার পুলিশের সাঁড়াশি অভিযানে তাকে মাদকসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এ নিয়ে চতুর্থবারের চেষ্টায় মাদকসহ ট্যাবলেট নামে পরিচিত শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে পুলিশের হাতে ট্যাবলেট শহিদুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত