নওগাঁর বদলগাছীতে সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চারমাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, বদলগাছী চারমাথা মোড়ের সড়কটি দীর্ঘদিন ধরে অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এ মোড়ে বিভিন্ন দিক থেকে আসা যানবাহনের চাপ থাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে সড়কের অপর্যাপ্ত প্রশস্ততা ও মোড়ের অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এতে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি প্রশস্তকরণ ও চারমাথা মোড়ে একটি গোলচত্বর নির্মাণের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দাবি আদায়ে বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এতে জয়পুরহাট-পত্নীতলা ও নওগাঁ রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
তবে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা (আল্টিমেটাম) দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন