ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দিলীপ চন্দ্র মনি দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামসোনা ইউনিয়নের শ্রীপুর মৌজার মিল রাজারটেক এলাকার সুপ্রিম জুট মিল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিলীপ চন্দ্র মনি দাস আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ছোট ঋষিপাড়া এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মনি দাসের ছেলে।
আশুলিয়া থানার এসআই মো. রিয়াজ মাহমুদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সুপ্রিম জুট মিল রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রফিক স্টোরের সামনে সন্দেহভাজন হিসেবে দিলীপ চন্দ্র মনি দাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, আশুলিয়াকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিত ও জোরদারভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সচেতন এলাকাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন