জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের রৌধী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিংড়া থানাধীন ৫ নম্বর চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে তুহিনের বাবা মো. আনোয়ার হোসেনের ভিটায় ঘাসের জমি থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুহিন আলী রৌধী গ্রামের মো. আনোয়ার হোসেন ও মোছা. মনিরা বেগমের ছেলে।

র‌্যাবের দাবি, তুহিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তুহিন আলীর বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের রৌধী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিংড়া থানাধীন ৫ নম্বর চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে তুহিনের বাবা মো. আনোয়ার হোসেনের ভিটায় ঘাসের জমি থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুহিন আলী রৌধী গ্রামের মো. আনোয়ার হোসেন ও মোছা. মনিরা বেগমের ছেলে।

র‌্যাবের দাবি, তুহিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তুহিন আলীর বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত