বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টারে অবাধে বিক্রি হচ্ছে বিএসটিআই-এর অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী। দীর্ঘদিন ধরে এসব নিম্নমানের কসমেটিকস বাজারজাত করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে চর্মরোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে উপজেলার তালোড়া, জিয়ানগর, সাহারপুকুর বাজার এবং উপজেলা সদরের বিভিন্ন বিপণিবিতান ও খোলা বাজার ঘুরে দেখা যায়—শ্যাম্পু, সাবান, ফেসওয়াশ, লিপস্টিক, নেইলপলিশ, স্কিন পাউডার ও মেছতার ক্রিমসহ নানা ধরনের প্রসাধনী দেদারসে বিক্রি হচ্ছে।
এসব পণ্যের অধিকাংশ মোড়কেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো অনুমোদন চিহ্ন নেই। অনেক পণ্যে নেই উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ও তথ্য। এমনকি মেয়াদ শেষ হয়ে যাওয়া কসমেটিকসও প্রকাশ্যে বিক্রি হতে দেখা গেছে।
বিশেষ করে কসমেটিকস কিনতে আসা নারী গ্রাহকদের অনেকেই অসচেতনতার কারণে পণ্যের গায়ে বিএসটিআইয়ের অনুমোদন বা মেয়াদের তারিখ না দেখেই তা ক্রয় করছেন, আর এই সুযোগটিই লুফে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
এ বিষয়ে চিকিৎসক ড. মৌসুমী বাগচী মনি জানান, তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে অনেকেই না বুঝে এসব ক্ষতিকর প্রসাধনী কিনছেন। তবে ব্যবহারের কিছুদিন পরেই ত্বকে অ্যালার্জি, চুলকানি ও ফুসকুড়িসহ নানাবিধ চর্মরোগ দেখা দিচ্ছে।
স্থানীয় সচেতন মহল প্রসাধনী কেনার আগে বিএসটিআই-এর অনুমোদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে ক্রয়ের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাদের অভিযোগ, বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল কসমেটিকস বিক্রি ও স্থানীয় বিউটি পার্লারগুলোতে নিয়মিত প্রশাসনের নজরদারি করা প্রয়োজন।
মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে অভিযান চালানো হলেও নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম না থাকায় অসাধু ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে বিশেষ করে তরুণী ও নারীদের ত্বক এবং সার্বিক স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। তাই জনস্বার্থে অবিলম্বে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন তারা।
দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহেদ বলেন, "বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর আইনানুগ ব্যবস্থার পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।"
উল্লেখ্য, প্রচলিত আইন অনুযায়ী বিএসটিআই-এর ছাড়পত্র ছাড়া কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণ দণ্ডনীয় অপরাধ। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বাজারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। কোনো ব্যবসায়ী ভেজাল ও নকল কসমেটিকস বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন