জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শিশু নিকেতন ও ক্ষেতলাল সদর জুনিয়র হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি জয়পুরহাট জেলা শাখার সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ক্ষেতলাল পৌর বিএনপির সম্পাদক ও প্রভাষক নাফিউল হাদী মিঠু। এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, মোজ্জামেল হক রতন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ৫৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন