জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সীমান্তে বিজিবির পৃথক অভিযান,ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

ছবি: প্রতিনিধি

রাজশাহীর সীমান্তে পৃথক অভিযানে ৪২ বোতল ভারতীয় মদ, ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরোনো বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর খানপুর, বিদিরপুর ও শাহাপুর বিওপির সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় বিদিরপুর বিওপির একটি আভিযানিক দল। 

এ সময় কাঁধে ব্যাগ নিয়ে নৌকাযোগে এক ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে তিনি ব্যাগ ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ উদ্ধার করা হয়।

এর আগে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায় খানপুর বিওপির সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটক্ষেতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

এদিকে রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালায় শাহাপুর বিওপির সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়ার পর একটি সাইকেল নিয়ে আসা এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হয়। 

বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে আরও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরোনো বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স ও বাইসাইকেল রাজশাহী শুল্ক অফিসে এবং মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির পৃথক অভিযান,ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত