জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর তদারকিতে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

গতকাল শনিবার সন্ধায় ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ)পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গজারিয়া থানাধীন লস্করদী সাকিনস্থ লস্করদী মধ্যপাড়া আক্তার হোসেন এর জায়গায় ভাড়াটিয়া মোঃ সাকিবুল হাসান এর ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মোঃ সাকিবুল হাসান (২৭), পিতা- মোঃ মনির হোসেন, সাং- লস্করদী মধ্যপাড়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে সাকিবুল হাসানকে জিজ্ঞেসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানাধীন পোড়াচক বাউশিয়া সাকিনস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মতিন (৫৫), পিতা- মৃত ধনু মিয়া বেপারী, সাং- দক্ষিণ সতান্দী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে ১৭০০ (সতেরশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামী মতিনের বিরুদ্ধে পূর্বেও ৩টি মামলা রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর তদারকিতে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

গতকাল শনিবার সন্ধায় ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ)পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গজারিয়া থানাধীন লস্করদী সাকিনস্থ লস্করদী মধ্যপাড়া আক্তার হোসেন এর জায়গায় ভাড়াটিয়া মোঃ সাকিবুল হাসান এর ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মোঃ সাকিবুল হাসান (২৭), পিতা- মোঃ মনির হোসেন, সাং- লস্করদী মধ্যপাড়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে সাকিবুল হাসানকে জিজ্ঞেসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানাধীন পোড়াচক বাউশিয়া সাকিনস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মতিন (৫৫), পিতা- মৃত ধনু মিয়া বেপারী, সাং- দক্ষিণ সতান্দী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে ১৭০০ (সতেরশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামী মতিনের বিরুদ্ধে পূর্বেও ৩টি মামলা রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত