কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. হাসান আলী সভাপতি এবং মো. সহিদুজ্জামান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য শ্রমিকদের নতুন নেতৃত্ব নির্ধারিত হলো।
নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট শুক্রবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান শেষে গণনা প্রক্রিয়া সম্পন্ন করে ১৫ আগস্ট শনিবার দুপুর ৩ টার সময় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, মো. হাসান আলী সভাপতি সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান জিয়া এবং অর্থ সম্পাদক পদে মো. আলমগীর কবির নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. আব্দুল জলিল ও মো. বাবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সড়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. নূরুজ্জামান ও মো. হাবিবুল ইসলাম। এছাড়া কার্যকরী সদস্য পদে মো. আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হন। প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে যথাক্রমে মো. বাবুল মিয়া ও মো. সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. মো. মাহফুজার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন