জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ছবি- প্রতিনিধি

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত (ইমন) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ।

স্থানীয়রা জানান, বিকেলে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিফাত (ইমন) ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত (ইমন) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ।

স্থানীয়রা জানান, বিকেলে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিফাত (ইমন) ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত