জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চাইলেন

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রকাশিত অডিও ও সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি করেছেন পিআইও অফিসের দৈনিক হাজিরাভিত্তিক এক কর্মচারী। 

রবিবার ১৬ (আগস্ট) কুড়িগ্রাম কলেজ মোড়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেছেন, স্থানীয় একটি খাবারের দোকানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় মানসিক চাপে থাকা অবস্থায় কিছু কথা বলে ফেলেন। পরে ওই কথোপকথন রেকর্ড করে তাকে ভয় দেখানো হয় এবং সংবাদ আকারে প্রকাশ করা হয়। 

চিলমারী পিআইও অফিসের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী হুমায়ন কবির। সম্প্রতি সাংবাদিক এস এম রাফি ও ফয়সাল হক রকির বিরুদ্ধে দুই সাংবাদিককে হত্যার পরিকল্পনার অভিযোগ সংবলিত একটি অডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তিনি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন।

তার দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। ওই সময় স্থানীয় একটি খাবারের দোকানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি অস্বাভাবিক অবস্থায় কিছু বক্তব্য দেন। পরে সেই কথোপকথন গোপনে রেকর্ড করা হয়।

হুমায়ন কবির দাবি করেন, অডিওতে সাংবাদিক রাফি ও রকিকে ৩০ হাজার টাকা দেওয়ার যে কথা শোনা গেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কাউকে টাকা দেওয়ার কথা তিনি বলেননি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে তার কোনো মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা নেই। তাকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে সাংবাদিকদের সঙ্গে শত্রুতা তৈরির জন্য ঘটনাটি ঘটানো হয়েছে।

চিলমারী পিআইও অফিসের কর্মচারী হুমায়ন কবির, বলেন “আমি ওই কথাগুলো স্বাভাবিক অবস্থায় বলিনি। সাংবাদিক ভাইদের বিরুদ্ধে যে অডিও ও সংবাদ প্রকাশ হয়েছে, তা ভিত্তিহীন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি।”

লিখিত বক্তব্যে হুমায়ন কবির সাংবাদিক এস এম রাফি ও ফয়সাল হক রকিসহ গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চাইলেন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত