জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

রবিবার( ১৬ ই আগস্ট ২০২৬) বগুড়ার কাহালুতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে  কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয়  ফোর্স সহ নারহট্ট এলাকায় অভিযান চালিয়ে মোননাফ আলী( ৩০) কে গ্রেফতার করেন।

গ্রেফতার কৃত মো. মোন্নাফ আলী মন্ডল (৩০)। তিনি কাহালু উপজেলার নারহাট্ট খুলুপাড়া গ্রামের মো. আনছার আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোন্নাফ আলী মন্ডল বগুড়া সদর থানায় ২০১৬ সালে দায়ের করা একটি মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে কাহালু থানার মামলা নম্বর-০৮, তারিখ ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দের একটি হত্যা মামলায়ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কাহালু থানা সূত্র জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সোমবার (১৭ আগস্ট) বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রবিবার( ১৬ ই আগস্ট ২০২৬) বগুড়ার কাহালুতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে  কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয়  ফোর্স সহ নারহট্ট এলাকায় অভিযান চালিয়ে মোননাফ আলী( ৩০) কে গ্রেফতার করেন।

গ্রেফতার কৃত মো. মোন্নাফ আলী মন্ডল (৩০)। তিনি কাহালু উপজেলার নারহাট্ট খুলুপাড়া গ্রামের মো. আনছার আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোন্নাফ আলী মন্ডল বগুড়া সদর থানায় ২০১৬ সালে দায়ের করা একটি মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে কাহালু থানার মামলা নম্বর-০৮, তারিখ ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দের একটি হত্যা মামলায়ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কাহালু থানা সূত্র জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সোমবার (১৭ আগস্ট) বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত