জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতা বিষয়ক মতবিনিময়

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭আগস্ট বিকেলে সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের মতো নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। তিনি বলেন, "সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে শিক্ষার্থীদেরই প্রথম এগিয়ে আসতে হবে। 

কোনো অবস্থাতেই মাদক, ইভটিজিং বা কিশোর অপরাধের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

​বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিক পুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরামর্শ দেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতা বিষয়ক মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭আগস্ট বিকেলে সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের মতো নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। তিনি বলেন, "সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে শিক্ষার্থীদেরই প্রথম এগিয়ে আসতে হবে। 

কোনো অবস্থাতেই মাদক, ইভটিজিং বা কিশোর অপরাধের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

​বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিক পুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরামর্শ দেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত