বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন নষ্ট হয়ে পেড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ ও নিম্নআয়ের রোগীরা।
সরকারি সুবিধা না পেয়ে তাদের বাধ্য হয়ে চড়া দামে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে এক্স-রে করাতে হচ্ছে, যা দরিদ্র মানুষের জন্য মারাত্মক অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সড়ক দুর্ঘটনাসহ নানা রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দিলেও কক্ষটি বন্ধ অবস্থায় তালা ঝুলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু দিন ধরে এক্স-রে মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে আছে।
সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসেন দুপচাঁচিয়া পৌর ব্ম্মপাড়া এলাকার আহাদ আলী এবং বিবির পুকুর গ্রামের আব্দুস সাত্তার। সড়ক দুর্ঘটনায় তাদের হাত-পায়ে প্রচণ্ড আঘাত লাগায় জরুরিভিত্তিতে এক্স-রে করা প্রয়োজন ছিল।
কিন্তু হাসপাতালে এক্স-রে সেবা বন্ধ থাকায় বাধ্য হয়ে তাদের বাইরের ক্লিনিক থেকে বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে হয়েছে।
রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে একটি এক্স-রে করাতে চিকিৎসাসেবা প্রার্থীরা ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত খরচ করতে বাধ্য হচ্ছেন। অথচ সরকারি হাসপাতালে এর খরচ ছিল অতি সামান্য।
চিকিৎসা নিতে আসা শামসুন্নাহার, শিশু শফিউর রহমান এবং স্থানীয় গ্যারেজ মেকানিক স্বাধীন ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি এই হাসপাতালে এসে নিম্নআয়ের মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছে না।
যেকোনো পরীক্ষার প্রয়োজন হলেই চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ বাইরের প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দেয়। ফলে সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা পাওয়ার যে সুযোগ, তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
সার্বিক বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মেহেদী হাসান বলেন, "হঠাৎ করেই কয়েক দিন আগে আমাদের এক্স-রে মেশিনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আমি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।
আশা করছি, দু-এক দিনের মধ্যে ভালো একজন টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত করবেন এবং দুই থেকে চার দিনের মধ্যে সেবা পুনরায় চালু করা সম্ভব হবে। মেশিন ঠিক হলে আর কোনো রোগী সেবা বঞ্চিত হবেন না।"
স্থানীয় সচেতন মহলের দাবি, অনতিবিলম্বে নষ্ট এক্স-রে মেশিনটি মেরামত করে নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন