জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত নেই শিক্ষক শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম চরাঞ্চলের বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা। আন্দোলনে নামলো প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলে অবিস্থত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সোমবার  শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোটা হাতে আন্দোলনে নামে। এসময় দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো বিদ্যালয়ে  আসেন না। সঠিক পাঠদান হয়না বিদ্যালয়টিতে।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম,মাজেদুল,শিশু খাতুন, সামসুন্নাহার জানান, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে  আসেন না। সময়মতো পাঠদান হয়না। শিক্ষকরা যাতে নিয়মিত হয় সে লক্ষে আজ আন্দোলনে নেমেছেন তারা।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেয়ার পর এমন অবস্থা হয়েছে। আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। পরে  স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

খেয়ার আলগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে কয়েক দফা ফোন দিলেও  তিনি ফোন রিসিভ হয়নি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে।  শিক্ষকরা  কেন বিদ্যালয়ে গেলেন না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্ত সব শিক্ষককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত নেই শিক্ষক শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম চরাঞ্চলের বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা। আন্দোলনে নামলো প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলে অবিস্থত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সোমবার  শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোটা হাতে আন্দোলনে নামে। এসময় দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো বিদ্যালয়ে  আসেন না। সঠিক পাঠদান হয়না বিদ্যালয়টিতে।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম,মাজেদুল,শিশু খাতুন, সামসুন্নাহার জানান, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে  আসেন না। সময়মতো পাঠদান হয়না। শিক্ষকরা যাতে নিয়মিত হয় সে লক্ষে আজ আন্দোলনে নেমেছেন তারা।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেয়ার পর এমন অবস্থা হয়েছে। আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। পরে  স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

খেয়ার আলগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে কয়েক দফা ফোন দিলেও  তিনি ফোন রিসিভ হয়নি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে।  শিক্ষকরা  কেন বিদ্যালয়ে গেলেন না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্ত সব শিক্ষককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত