জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় ভারতীয় ইসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার পত্নীতলা (আবাদিয়াপাড়া) এলাকার আমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার পুলিশ আবাদিয়াপাড়ার নজরুল শাহর ইটভাটায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ভারতীয় তৈরি ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় ভারতীয় ইসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার পত্নীতলা (আবাদিয়াপাড়া) এলাকার আমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার পুলিশ আবাদিয়াপাড়ার নজরুল শাহর ইটভাটায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ভারতীয় তৈরি ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত