জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, জনসেবা ও চলমান বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। 

একই সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তা, তথ্যসেবা কর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমরান হাসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত সরকারি সেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, জনসেবা ও চলমান বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। 

একই সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তা, তথ্যসেবা কর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং ১১ নম্বর শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমরান হাসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও রিফাত আরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত সরকারি সেবা পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত