জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাঙ্ক্ষিত ফল না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রাজশাহী বোর্ডে রেকর্ড ৯৮ হাজার খাতার পুনঃমূল্যায়নের আবেদন

ছবি: প্রতিনিধি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার রেকর্ড সংখ্যক ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা, যার মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিত বিষয়ে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। 

তিনি বলেন, কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীরা এই পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

তিনি আরও বলেন, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন এবং পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন। 

গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসির ফল সবচেয়ে খারাপ হয়েছে। ২০২০ সালে পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ থাকলেও, ছয় বছরের ব্যবধানে তা ২৬ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে।

গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। 

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন জানান, সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিত বিষয়ে। তবে বিষয় কোড অনুযায়ী আবেদন নেওয়া হওয়ায় সুনির্দিষ্টভাবে কোন বিষয়ে ঠিক কতটি আবেদন পড়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফল বিপর্যয় নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়, যা এই বিপুলসংখ্যক খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজশাহী বোর্ডে রেকর্ড ৯৮ হাজার খাতার পুনঃমূল্যায়নের আবেদন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত