জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে পরিবারের লোকজনের চাপে আমার চারটি স্ত্রী চলে গেছে

ছবি: প্রতিনিধি

বদরগঞ্জ পৌর শহরের মিন্টু মিয়ার ইতিপূর্বে  চারটি স্ত্রী চলে গেছে এবং পঞ্চম স্ত্রী কে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এ বিষয়ে মিন্টু  মিয়া বাদী হয়ে পরিবারের লোকজনের নামে থানায়  লিখিত অভিযোগ করেন।

উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের  শংকরপুর মোল্লাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে মিন্টু মিয়া গত কয়েক বছরে চারটি বিয়ে করেন। উক্ত স্ত্রী গুলোকে পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে তাড়িয়ে দেয়। এখন তিনি পঞ্চম স্ত্রী নিয়ে সুখে সংসার করে যাচ্ছেন আবারো পূর্বের নেয় পরিবারের লোকজন সকলে মিলে বর্তমান স্ত্রী মুক্তা বেগম কে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মিন্টু মিয়ার অভিযোগ।

ভুক্তভোগী মিন্টু মিয়া অভিযোগে আরো উল্লেখ করেন পঞ্চম স্ত্রী মুক্তা বেগমের একটি সন্তান রয়েছে গত ১৩ আগস্ট ২০২৬ ইং  তারিখে বিবাদীরা পূর্বের ন্যায় তার নিজ বাড়িতে আসিয়া স্ত্রী সন্তানসহ মিন্টু  মিয়াকে মারধর করে। সিজারের রোগী মুক্তা বেগমের  ক্ষতস্থানে  আঘাত করে ও শ্বীলতাহানী ঘটায়।

বর্তমানে বাদী মিন্টু মিয়া  স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়িতে  থাকতে  না পারায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন -এ বিষয়ে অভিযোগ পেয়েছি সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে পরিবারের লোকজনের চাপে আমার চারটি স্ত্রী চলে গেছে

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বদরগঞ্জ পৌর শহরের মিন্টু মিয়ার ইতিপূর্বে  চারটি স্ত্রী চলে গেছে এবং পঞ্চম স্ত্রী কে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এ বিষয়ে মিন্টু  মিয়া বাদী হয়ে পরিবারের লোকজনের নামে থানায়  লিখিত অভিযোগ করেন।

উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের  শংকরপুর মোল্লাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে মিন্টু মিয়া গত কয়েক বছরে চারটি বিয়ে করেন। উক্ত স্ত্রী গুলোকে পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে তাড়িয়ে দেয়। এখন তিনি পঞ্চম স্ত্রী নিয়ে সুখে সংসার করে যাচ্ছেন আবারো পূর্বের নেয় পরিবারের লোকজন সকলে মিলে বর্তমান স্ত্রী মুক্তা বেগম কে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মিন্টু মিয়ার অভিযোগ।

ভুক্তভোগী মিন্টু মিয়া অভিযোগে আরো উল্লেখ করেন পঞ্চম স্ত্রী মুক্তা বেগমের একটি সন্তান রয়েছে গত ১৩ আগস্ট ২০২৬ ইং  তারিখে বিবাদীরা পূর্বের ন্যায় তার নিজ বাড়িতে আসিয়া স্ত্রী সন্তানসহ মিন্টু  মিয়াকে মারধর করে। সিজারের রোগী মুক্তা বেগমের  ক্ষতস্থানে  আঘাত করে ও শ্বীলতাহানী ঘটায়।

বর্তমানে বাদী মিন্টু মিয়া  স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়িতে  থাকতে  না পারায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন -এ বিষয়ে অভিযোগ পেয়েছি সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত