জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ডোমারে রেললাইনে কাটা পড়ে কৃষি কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে ৪৫ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। 

তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মে খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। (১৭ আগষ্ট)সোমবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। 

তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর তাঁদের পরিবারের দ্বিতীয় ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

নিহতের বাবা মীর বজলুর রশিদ বলেন, ‘আমরা পরিবারীক ভাবে খুবই সুখী। পরিবারে কখনো কোনো মনমালিন্য  ছিল না। তবে দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। 

সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’ সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইমচার্জ জুলফিকার আলী জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয় সিআইডির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনায় কেউ জড়িত থাকলে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ডোমারে রেললাইনে কাটা পড়ে কৃষি কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে ৪৫ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। 

তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মে খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। (১৭ আগষ্ট)সোমবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। 

তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর তাঁদের পরিবারের দ্বিতীয় ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

নিহতের বাবা মীর বজলুর রশিদ বলেন, ‘আমরা পরিবারীক ভাবে খুবই সুখী। পরিবারে কখনো কোনো মনমালিন্য  ছিল না। তবে দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। 

সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’ সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইমচার্জ জুলফিকার আলী জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয় সিআইডির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনায় কেউ জড়িত থাকলে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত