জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকার স্প্রিং ভেঙে ট্রেন বন্ধ: ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে উত্তরাঞ্চলের সঙ্গে দীর্ঘ ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে। চালক ও পরিচালকের দ্রুত তত্পরতায় একটি বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। ফলে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

​ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।​আকস্মিক এই দুর্ঘটনার কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।

​ঘটনার পরপরই উদ্ধারের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। এতে প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকার স্প্রিং ভেঙে ট্রেন বন্ধ: ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে উত্তরাঞ্চলের সঙ্গে দীর্ঘ ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে। চালক ও পরিচালকের দ্রুত তত্পরতায় একটি বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। ফলে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

​ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।​আকস্মিক এই দুর্ঘটনার কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।

​ঘটনার পরপরই উদ্ধারের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। এতে প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত